কব্জি দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে মোবারক

২২ নভেম্বর ২০২১, ০৩:৩০ PM
এসএসসি পরীক্ষা দিচ্ছে মোবারক

এসএসসি পরীক্ষা দিচ্ছে মোবারক © সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই হাতের আঙ্গুল নেই তার পরও থেমে থাকেনি অদম্য মোবারক আলী। দুই হতের কব্জি দিয়ে লিখে চলতি এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে এই শিক্ষার্থী। আঙ্গুল না থাকলেও সুস্থ স্বাভাবিক শিক্ষার্থীর মতোই মোবারক কব্জি দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে। তার হাতের লেখাও অনেক সুন্দর।

শারীরিক প্রতিবন্ধী মোবারক উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের দিনমজুর এনামুল হকের ছেলে। জন্ম থেকে তার দুটো হাত অচল হলেও কখনো দমেনি এ লড়াকু ছাত্র। মোবারক ২০১৮ সালে কাশিপুর উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও কঠোর পরিশ্রম করে বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে এই শিক্ষার্থী।

সোমবার (২২ নভেম্বর) সকালে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের ৯ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে গণিত বিষয়ের পরীক্ষা দিচ্ছে।

মোবারকের রোল নম্বর ২১৫৭৭৩। সে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাকে অতিরিক্ত সময় দেয়া হয়েছে। কিন্তু বাড়তি সময় লাগেনা তার। অন্য শিক্ষার্থীদের মতোই নির্ধারিত সময়ে পরীক্ষা দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে সে।

মোবারক জানিয়েছেন, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো রেজাল্ট করে বাবা-মাসহ শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে পারি।

এ বিষয় কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়দুল হক বলেন, মোবারক প্রতিবন্ধী হলেও যথেষ্ঠ মেধাবী এবং পড়াশুনার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী। আমি আশা করছি সে ভালো ফলাফল করবে।

ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব গোলাম কিবরিয়া বলেন, মোবারক অন্য শিক্ষার্থীদের মতোই প্রতিটি পরীক্ষায় অংশ নিয়েছে। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাকে বাড়তি সময় দেয়া হয়েছে।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬