এবার এসএসসি পরীক্ষায় বসছে ২২ লাখ শিক্ষার্থী

১৪ নভেম্বর ২০২১, ০৮:৪৩ AM
এবার এসএসসি পরীক্ষায় বসছে ২২ লাখ শিক্ষার্থী

এবার এসএসসি পরীক্ষায় বসছে ২২ লাখ শিক্ষার্থী © ফাইল ফটো

মহামারি করোনার করণে দীর্ঘ প্রায় নয় মাসের অপেক্ষা শেষে আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবারে পরীক্ষায় অংশ নিচ্ছে সোয়া ২২ লাখের বেশী শিক্ষার্থী।

রবিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পরীক্ষা প্রথমবারের মত দেড় ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির এ হার ৮ দশমিক ৭৬ শতাংশ।

এবার এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ছাড়াও আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষা শুরুর দ্বিতীয় দিন সোমবার সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং বিকেলে হিসাব বিজ্ঞান পরীক্ষা হবে। ১৬ নভেম্বর সকালে রসায়ন (তত্ত্বীয়), ১৮ নভেম্বর সকালে শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), ২১ নভেম্বর সকালে ভূগোল ও পরিবেশ এবং বিকেলে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা হবে।

এছাড়া বাংলা, ইংরেজির মত আবশ্যিক বিষয়গুলোতে এবার পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬
তারুণ্যের মনস্তত্ত্বে একটি দার্শনিক ও আইনি পর্যালোচনা
  • ০৩ এপ্রিল ২০২৬