এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ৩ নভেম্বর

২৫ অক্টোবর ২০২১, ১১:০৩ AM
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ৩ নভেম্বর

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ৩ নভেম্বর © ফাইল ফটো

আগামী নভেম্বর মাসের ১৪ তারিখে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার। এই পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে ৩ নভেম্বর থেকে। এরপর আগামী ৪ থেকে ১১ নভেম্বর পর্যন্ত তা সংশোধন করার সময় দেওয়া হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ছে, ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র উল্লিখিত সময়সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। কেন্দ্র সচিব অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালে নেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানপ্রধান প্রবেশপত্র যাচাইপূর্বক কোনো প্রকার ত্রুটি বা সমস্যা সংশোধন করার জন্য ৪ থেকে ১১ নভেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) কাছে ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করতে পারবেন। অন্যথায় পরীক্ষার কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানরা দায়ী থাকবেন।

আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬
তারুণ্যের মনস্তত্ত্বে একটি দার্শনিক ও আইনি পর্যালোচনা
  • ০৩ এপ্রিল ২০২৬