এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ হতে পারে আজ

২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:২০ AM
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা © ফাইল ছবি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও এসএসসি (কারিগরি) পরীক্ষার রুটিন প্রকাশ হতে পারে আজ। এ বছর আগামী ১৫ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরুর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমােদন চেয়েছে আন্তঃশিক্ষা বাের্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয় অনুমোদন দিলে রোববার (২৬ সেপ্টেম্বর) এই রুটিন প্রকাশ হতে পারে। 

এসএসসি পরীক্ষার সূচি বিষয়ে এরই মধ্যে চার রকমের তারিখ দিয়ে চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে এটি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এসব তথ্য জানিয়েছেন। 

এদিকে চলতি বছরের দাখিল পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি আলাদাভাবে ঘােষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ড।

করােনার কারণে এবার পরীক্ষাগুলাে সংক্ষিপ্ত সিলেবাসে ও মাত্র তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণও পরিচালনা সংক্রান্ত নির্দেশনা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আমরা চার রকমের তারিখ দিয়ে চারটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে যেটিকে অনুমোদন দেওয়া হবে আমরা সেটা প্রকাশ করব। আমরা এ বিষয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পাইনি। রোববার সেটা পেতে পারি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষাবোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন প্রতিবারের মতো এবারও এসএসসি ও দাখিল পরীক্ষা একই দিনে শুরু হবে। 

 

ট্যাগ: এসএসসি
আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬