ব্যাংকে চাচার ঋণ, ভা‌তি‌জিকে বৃত্তির টাকা দিলেন না ম্যানেজার

০২ আগস্ট ২০২১, ০৭:৩৯ PM
ব্যাংকে চাচার ঋণ, ভা‌তি‌জিকে বৃত্তির টাকা দিলেন না ম্যানেজার

ব্যাংকে চাচার ঋণ, ভা‌তি‌জিকে বৃত্তির টাকা দিলেন না ম্যানেজার © সংগৃহীত

ব্যাংকে চাচার ঋণ আছে সেজন্য অষ্টম শ্রেণির ছাত্রী সানজিদাকে বৃত্তির টাকা দিলেন না ব্যাংক ম্যানেজার। বাবাকে সঙ্গে নিয়ে সেই টাকা তুলতে ব্যাংকে গিয়েও ফিরেছে শুন্যহাতে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাজশাহীর তানোর উপজেলায় সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই ছাত্রীকে বৃত্তির টাকা দিতে রাজি হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ভুক্তভোগী সানজিদা সুলতানা জয়া তানোরের মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার বাড়ি মুন্ডুমালা পৌর এলাকায়। তার বাবার নাম শহিদুল ইসলাম। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সে।

ওই ছাত্রীর বাবা শহিদুল ইসলাম জানান, সোনালী ব্যাংক মুন্ডুমালা শাখায় তার মেয়ের নামে ব্যাংক হিসাব চালু রয়েছে। তাতেই বৃত্তির ৫ হাজার ৯০০ টাকা জমা হয়। মেয়েকে নিয়ে বৃহস্পতিবার তিনি সেই টাকা তুলতে যান। সোনালী ব্যাংকের মুন্ডুমালা শাখায় তার ভাই আতাউর রহমানের পুরোনো ক্ষুদ্র ঋণ রয়েছে। সেটির কিস্তি বকেয়া থাকায় বৃত্তির টাকা থেকে সমন্বয় করার কথা জানান ব্যবস্থাপক। ওই দিন বাবা-মেয়ে ব্যাংক থেকে বৃত্তির টাকা না পেয়ে ফিরে আসেন। এরপর শনিবার (৩১ জুলাই) মোবাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন তিনি।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মিঠন কুমার দেব জানিয়েছেন, ওই ছাত্রীর চাচা আতাউর রহমানের ঋণ অনেক পুরোনো। সেটির গ্যারান্টার ছিলেন শহিদুল ইসলাম। ঋণ আদায় করার জন্য শহিদুল ইসলামের সঙ্গে কথা হয়েছে। তবে ওই ছাত্রীর বৃত্তির চেকটি ব্যাংকে আছে।

তানোরের ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ এ বিষয়ে বলেন, ছাত্রী বৃত্তির টাকা অন্য খাতে কেটে নেওয়ার এখতিয়ার ব্যাংকের নেই। ওই ছাত্রীর বাবার মৌখিক অভিযোগ পেয়ে আমি ব্যাংক ব্যবস্থাপকের সঙ্গে কথা বলেছি। আজ ছাত্রী ও তার বাবাকে ডেকে টাকা দেবেন বলে জানিয়েছেন ব্যাংক ম্যানেজার।

ট্যাগ: বৃত্তি
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৭ শিশু ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিদ্যুৎ বিভাগকে বিশেষ চিঠি দে…
  • ১১ এপ্রিল ২০২৬
সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
close