এসএসসি-এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৮ AM

© ফাইল ফটো

২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়কের দায়িত্বে থাকা ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এসব সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া বৈঠকে এটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। পরে রাতে  শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার রাতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন করে তৈরিকৃত সিলেবাসের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। আমরা এটি ঢাকা শিক্ষাবোর্ডে পাঠিয়েছি।

এর আগে গত ২৫ জানুয়ারি এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছিল ঢাকা শিক্ষাবোর্ড। যা নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে আপত্তি ওঠে। প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস তিন বা চার মাসের মধ্যে শেষ করা সম্ভব নয় বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান। তারপর সিলেবাসটি আরও সংক্ষিপ্ত করার উদ্যোগ নেয়া হয়। গত ২৭ জানুয়ারি সিলেবাসটি আরও সংক্ষিপ্ত করার দায়িত্ব দেয়া হয়েছিল এনসিটিবিকে।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন আগামীক…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুয়েট শিক্ষার্থীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়রকে ধর্ষণচেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, তদন্তে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে ৫ জরুরি পদক্ষেপের প্রস্তাব প্রধানমন্ত…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে চাকরি, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬