জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশ

১৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৫২ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। তবে নিজ নিজ প্রতিষ্ঠানে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এদিকে, নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সব সরকারি ও বেসরকারি স্কুলকে এ চিঠি পাঠানো হয়েছে।

তবে, কি উপায়ে মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে সে বিষয়ে স্কুলগুলোকে কিছুই জানায়নি অধিদপ্তর। করোনার কারণে চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না। গত ২৭ আগস্ট এ সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়।

পরে ১ সেপ্টেম্বর এক আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজস্ব পদ্ধতিতে মূল্যায়ন করে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করার ব্যবস্থা নিতে মাউশি ও শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

নির্দেশনা অনুযায়ী ১৫ সেপ্টেম্বর নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ হবে বলে জানিয়ে আদেশ জারি করেছে অধিদপ্তর। এতে জেএসসি-জেডিসি পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

কৃষি ও অর্থনীতিতে খালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সমাজকল্য…
  • ১৪ মার্চ ২০২৬
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন…
  • ১৪ মার্চ ২০২৬
সৈকতে ভেসে আসা বিশালাকৃতির মৃত তিমি নিয়ে বিপদে পর্যটক-স্থান…
  • ১৪ মার্চ ২০২৬
প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু কবে, জানা গেল সম্ভাব্য সময়
  • ১৪ মার্চ ২০২৬
পে স্কেলের টাকা যাচ্ছে ভর্তুকি ও ঋণ মওফুকে
  • ১৪ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081