ওয়াইডাব্লিউসিএ স্কুলের বেতন কমানোর দাবিতে স্মারকলিপি

১৩ জুলাই ২০২০, ০৮:৪৩ AM

© ফাইল ফটো

মহামারি করোনা পরিস্থিতিতে আর্থিক সঙ্কটে ক্ষতিগ্রস্ত হয়ে এবার রাজধানীর ধানমন্ডির ওয়াইডাব্লিউসিএ স্কুলের মাসিক বেতন ৫০ ভাগ কমানোর দাবি জানিয়ে ওই স্কুলের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন অভিভাবকরা।

গতকাল রোববার দুপুরে স্মারকলিপি দেওয়ার সময় অভিভাবকদের একটি প্রতিনিধি দল স্কুলের অধ্যক্ষ, প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষিকাদের সঙ্গে দেখা করেন।

স্মারকলিপিতে অভিভাবকরা দাবি করেছেন, মহামারি করোনাকালীন সময়ে দেশের অন্যান্য মানুষের মত তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অনেকেই চাকরি হারিয়েছেন। কেউ মাসিক বেতন অর্ধেক পাচ্ছেন। আবার কারো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে চরম দুর্বিষহের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এর মধ্যে বাড়ি ভাড়া দিতে না পেরে অনেক অভিভাবক বাসা ছেড়ে দিয়ে তাদের সন্তান নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন। এ অবস্থায় স্কুলের বেতন ৫০ ভাগ কমিয়ে আনতে স্কুল কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি দেওয়ার অনুরোধ করা হয়।

স্কুলের অধ্যক্ষ অনুভূতি সিনহা অভিভাবকদের বেতন কমানোর আবেদনের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি বেতন কমানোর আবেদনপত্র স্কুল পরিচালনা পর্ষদের কাছে পাঠিয়ে দেন।

অধ্যক্ষ জানান, পরিচালনা পর্ষদের বৈঠকে বিষয়টি পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬