এসএসসি পরীক্ষা: অবহেলার অভিযোগে ৬ শিক্ষককে অব্যাহতি

০৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩০ PM

© সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দাখিল পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ৬ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার দাখিল কোরআন মাজিদ পরীক্ষায় বালিয়াকান্দি কলেজ কেন্দ্রে তাদেরকে অব্যাহতির আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ।

এই ছয় শিক্ষক হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলাম, ফেনী জেলার ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান , নাঙ্গলকোট উপজেলার কাকৈরতলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গফুর, ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম মোজাম্মেল হক ও একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেন আখন্দ।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, রাজবাড়ী কালেক্টরেটর নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ দায়িত্ব অবহেলার কারণে ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬