পূজার দিন নির্বাচনের তারিখ পরিবর্তন না হলে আন্দোলন: সাদ্দাম

১২ জানুয়ারি ২০২০, ০৪:৪৪ PM

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পুনঃতাফসিল ঘোষণা করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন। আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তাফসিল ঘোষণা করা হয়েছে। ওইদিন স্বরস্বতী পূজার দিন হওয়ায় নির্বাচনের তারিখ পুনঃতাফসিলের দাবি জানানো হয়েছে।

রোববার বেলা সাড়ে ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী ঐক্য পরিষদ। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ ইবনে আলী, সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার, ডাকসু সদস্য তিলোত্তমা সিকদার, জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস কাজল দাশ, এজিএসসহ বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

সাদ্দাম হোসেন বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে অবশ্যই এই তারিখ পরিবর্তন করতে হবে। নির্বাচন কমিশনকে জবাবদিহিতা করতে হবে কেন তারা এ ভুল বারবার করে। নির্বাচন কমিশন আপনি কি সাংবিধানিক শপথের কথা ভুলে গেলেন? আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না আপনারই সিদ্ধান্ত নিন কি করা দরকার। পূজার দিনে নির্বাচন দিয়ে যে অপমান করা হয়েছে, অসাম্প্রদায়িক অনুভূতির প্রতি আঘাত দেয়া হয়েছে তার জবাবদিহিতা করতে হবে। দাবি মানা না হলে আন্দোলন গড়ে তুলে হবে। সিদ্ধান্ত কিভাবে বদল করতে হয় তা আমরা দেখিয়ে দিব। সরকারের প্রতি আহবান জানান, কেউ কি অসাম্প্রদায়িক রাষ্ট্রের উপর আঘাত করার চেষ্টা করছেন কিনা তা খতিয়ে দেখতে হবে।

আসিফ তালুকদার বলেন, নির্বাচন কমিশন আমাদের দাবি আমলে নিবেন বলে আমি মনে করি। কারণ, তারা জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দেখিয়ে দিবে কিভাবে তা আদায় করতে হবে।

তিলোত্তমা সিকদার বলেন, এ দাবির পাশাপাশি আমাদের আরেকটি দাবি হলো শারদীয় দূর্গা পূজা উৎসবে ক্লাস ও পরীক্ষা না রাখা। আমাদের দাবি মেনে নিন অন্যথায় অসাম্প্রদায়িক রাষ্ট্রকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর পরিকল্পনা নস্যাৎ করে দিবে শিক্ষার্থীরা। যারা নির্বাচন কমিশনের সাথে জড়িত তাদের জবাব দেওয়ার আহবান জানান তিলোত্তমা।

এর আগে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পুণঃবিবেচনার জন্য আহবান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। স্বরসতী পূজা এবং নির্বাচনের তারিখ একই সময়ে হওয়ায় নির্বাচন কমিশনের প্রতি এ আহ্বান জানিয়েছে ডাকসু। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানায় ডাকসুর সহ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার ১৮১ কোটি টাকা ছাড়, পাবেন যেদিন
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে জবাব দ…
  • ০৮ এপ্রিল ২০২৬
পরীক্ষায় নকলের দায়ে নোবিপ্রবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
close