বিকল্প জমিতে মসজিদ নয়, স্কুল চান সালমানের বাবা

১০ নভেম্বর ২০১৯, ০৭:২১ PM

ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের পরিবর্তে মুসলিমদের বিকল্প পাঁচ একর জমির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। সেই জমিতে মসজিদ নির্মাণ চান না বলিউড তারকা সালমান খানের বাবা তথা প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান।

সেলিম খানের মতে, মসজিদের প্রয়োজন নেই মুসলমানদের। তার বদলে ওই জমিতে স্কুল অথবা কলেজ তৈরি হলে অনেক সমস্যা মিটে যাবে।

বাবরি মসজিদ মামলায় ভারতের সুপ্রিম কোর্টের রায় নিয়ে এরই মধ্যে নিজেদের মতামত জানিয়েছেন বলিউড তারকারা। তাতে নতুন সংযোজন সেলিম খান। সাংবাদিকদের তিনি বলেন, ইসলামে ভালোবাসা এবং ক্ষমার কথা বলা হয়েছে। এতদিনে অযোধ্যা বিতর্কে ইতি পড়ল। এবার ওই দুই নীতি মেনেই চলতে হবে। অতীত আঁকড়ে পড়ে থেকে লাভ নেই। বরং পুরনো সব কিছু ভুলে এগিয়ে যেতে হবে।

মসজিদের বাইরে ভারতীয় মুসলিমদের আরো অনেক সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে এবার ভাবতে হবে বলেও মনে করেন সেলিম খান। তিনি বলেন, অযোধ্যা বিতর্ক নিয়ে আর কোনো আলোচনারই দরকার নেই। তার চেয়ে দৈনন্দিন জীবনের সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করা উচিত। আমাদের ভালো স্কুল ও হাসপাতালের প্রয়োজন। ওই পাঁচ একর জমিতে কলেজের নির্মাণ হোক। কারণ আমাদের মসজিদের প্রয়োজন নেই। নামাজ তো যেখানে খুশি পড়া যায়। ট্রেনে, বিমানে, মাটিতে, যে কোনো জায়গায় নামাজ পড়তে পারি আমরা। বরং ভালো স্কুলের প্রয়োজন আমাদের। ভারতের ২২ কোটি মুসলমানের ভালো শিক্ষার প্রয়োজন। তাহলেই অনেক সমস্যা দূর হবে।

মন্দির-মসজিদ বিতর্ক আঁকড়ে পড়ে না থেকে, ভবিষ্যতের কথা ভেবেই শান্তিপূর্ণ পরিবেশ কায়েম রাখতে সকলকে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকসুকে ‘অবৈধ’ আখ্যা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9