এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫ প্রাপ্তদের বৃত্তি দিবে ডিআরইউ

২১ আগস্ট ২০১৯, ০৭:৩৬ PM

© ফাইল ছবি

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের মধ্যে যাদের সন্তান ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সাথে প্রতি বছরের মতো এবারও কৃতি সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বুধবার (২১ আগস্ট) প্রতিষ্ঠানটির কল্যাণ সম্পাদক কাওসার আজম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্তদের ট্রান্সক্রিপ্ট/সার্টিফিকেট/মার্কশীটের ফটোকপি ও এক কপি ছবি আগামী ৩১ আগস্ট, শনিবার ২০১৯ এর মধ্যে ডিআরইউ কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানের তারিখসহ বিস্তারিত সূচি পরবর্তীতে জানানো হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬