২৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র প্রতিনিধি নির্বাচন আগামীকাল

১৩ মার্চ ২০১৯, ০৫:২৭ PM
 শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

আগামীকাল দেশের মোট ২২ হাজার ৯৬১ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায়  ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে। সারা দেশে ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং শৃঙ্খলার দায়িত্ব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাই পালন করবে।

তিনি বলেন, এ বছর দেশের আটটি বিভাগ ও আটটি মহানগরের আওতাধীন মোট ৫৫৯ উপজেলার ২২ হাজার ৯৬১ শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৬ হাজার ২৪৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ছয় হাজার ৭১৬টি দাখিল মাদরাসা রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ২৯ হাজার ৯৬০টি পদের জন্য ২ লাখ ৩১ হাজার ১২৬ জন শিক্ষার্থী এবং মাদরাসায় ৫৩ হাজার ৭২৮টি পদের জন্য ৯৩ হাজার ৭১০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৬১৮ জন। এর মধ্যে ছাত্রী সংখ্যা ৬৩ লাখ ৪ হাজার ৫০১ জন। যা মোট ভোটারের ৫৪ দশমিক ৮৪ শতাংশ।

প্রসঙ্গত, বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত প্রত্যেক ছাত্র-ছাত্রী ভোট দিতে পারবে। নির্বাচনী তফসিল অনুযায়ী, ভোটার তালিকাভুক্ত যে কোনো শিক্ষার্থী নির্বাচনে প্রার্থী হতে পারবে। প্রত্যেক ভোটার প্রত্যেক শ্রেণীতে একটি করে এবং সর্বোচ্চ তিনটি শ্রেণীতে দুইটি করে মোট আটটি ভোট দিতে পারবে।

টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
কুবিতে সিন্ডিকেট সভাসহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে চাপ দ…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাবির মসজিদ সংস্কারে দুই লাখ ৩৫ হাজার ডলার অনুদান দেবে যুক্…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ৩১ মার্চ ২০২৬
শুধু ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের বিধান রেখে ইসরায়েলে আইন পাস…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence