পরীক্ষার প্রশ্নপত্রেই ছাপা ছিল উত্তর, অতপর...

০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
প্রশ্নপত্র

প্রশ্নপত্র © সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের উল্টো পিঠে উত্তর ছাপা পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত একটি পরীক্ষায় এমন ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

উপজেলাটিতে মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে ২৫ নভেম্বর। উপজেলার ৪৩টি মাধ্যমিক বিদ্যালয়ের বেশির ভাগ বিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্র দিয়েই পরীক্ষা চলছে। এসব পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করছে উপজেলা শিক্ষক সমিতি। 

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষা শুরু হয়। কিন্তু ‘বেলি’ নামের সেটে দুপুর ১২টার দিকে অসংগতি ধরা পড়ে। ওই পরীক্ষার প্রশ্নপত্রে এক দাগে অতি সংক্ষেপে বা এক কথায় উত্তর দেওয়ার জন্য ১৫টি প্রশ্ন দেওয়া হয়। এই প্রশ্নপত্রের অপর পাতায় ব্যবহারিক অংশের (খ) বিভাগে এক দাগ উল্লেখ করে ১৫টি প্রশ্নেরই উত্তর দাগানো অবস্থায় দেখা যায়। 

আরো পড়ুন: আঞ্চলিক সংগঠনের আড়ালে ৪ ছাত্রীকে যৌন হয়রানি কুবির বাপ্পীর

প্রশ্নপত্রে উত্তর থাকার বিষয়টি নিশ্চিত করেন একাধিক অভিভাবক ও শিক্ষক। অনেকের ধারণা, গাইড বইয়ের পৃষ্ঠা ফটোকপি করে প্রশ্নপত্র হিসেবে ব্যবহার করায় এসব উত্তর চলে এসেছে।

বিষয়টি নিয়ে জন্য দুঃখ প্রকাশ করে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাকিবিল্লাহ শাহী জানান, বিষয়টি অনিচ্ছাকৃত। এর বিকল্প ভাবা হচ্ছে।

কলারোয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদের বলেন, উপজেলায় এমপিওভুক্ত ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি বিদ্যালয়ে নিজ নিজ প্রশ্নে পরীক্ষা নেওয়ার কথা। শিক্ষক সমিতির অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার বিষয়টি জানা নেই। এ বিষয়ে খোঁজ নিতে হবে।

ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬