চট্টগ্রামের ১৪৮ শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষার সুযোগ দেওয়ার নির্দেশ

২৭ জুন ২০২৪, ০৮:২৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
চট্রগ্রামের ১৪৮ শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষার সুযোগ দেওয়ার নির্দেশ

চট্রগ্রামের ১৪৮ শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষার সুযোগ দেওয়ার নির্দেশ © ফাইল ছবি

আগামী রোববার (৩০ জুন) অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় চট্টগ্রামের ইসলামিয়া কলেজের ১৪৮ শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিশেষ ব্যবস্থার মাধ্যমে তাদেরকে পরীক্ষার প্রবেশপত্র সরবরাহ করতে বলা হয়েছে। চট্রগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) ১৪৮ শিক্ষার্থীর দায়ের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিখিল কুমার বিশ্বাস, অ্যাডভোকেট কামরুল বিন আজাদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

অ্যাডভোকেট কামরুল বিন আজাদ গণমাধ্যমকে বলেন, এই ১৪৮ জন শিক্ষার্থী প্রত্যেকেই ফরম ফিলাপের টাকা জমা দিয়েছিলেন। তবে তাদের কিছু টাকা দেওয়া বাকি ছিল। পরে এই টাকা কলেজ কর্তৃপক্ষকে পরিশোধ করেন শিক্ষার্থীরা। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বোর্ডের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ রক্ষা করেনি। পরে গত ১২ জুন কলেজ কর্তৃপক্ষ ১৪৮ শিক্ষার্থীর পক্ষ থেকে বোর্ডকে একটি লিখিত আবেদন করে। এছাড়া প্রত্যেক শিক্ষার্থী পৃথকভাবে আবেদন করেন যেন তাদেরকে ফরম ফিলাপের জন্য অনুমোদন দেওয়া হয়। কিন্তু গত ২৩ জুন বোর্ড থেকে কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয় তাদের ফরম ফিলাপের আর সুযোগ নেই। উপায়ন্তর না পেয়ে গতকাল মিফতাহুল জান্নাত, হাবিব রাহাদ, সানজিদা আক্তার, ফাহিমাতুল কুবরাসহ ১৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে হাইকোর্টে রিট করেন।

আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ৩১ মার্চ ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence