বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে এসএসসি পরীক্ষার্থী

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
মেমেসিং মারমা

মেমেসিং মারমা © সংগৃহীত

বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে মেমেসিং মারমা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে ধর্ম বিষয়ে পরীক্ষা ছিল তার।

মেমেসিং মারমা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়া এলাকার বাসিন্দা। সে এবার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

সোমবার সন্ধ্যায় কুকিমারা পাড়ায় নিজ বাড়িতে মারা যান উপাচিং মারমা (৪৭)। তিনি পেশায় কৃষক। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন।

কুকিমারা এলাকার কারবারি চিংসুই মং মারমা জানান, মেমেসিং মারমা বাবার একটি কিডনি অনেক আগে হতে নষ্ট ছিল। তিনি এক ছেলে এক মেয়ে নিয়ে কৃষি কাজ করে সংসার চালাতেন। তার মেয়ে বাবার মরদেহ রেখে মঙ্গলবার এসএসসি পরীক্ষায় অংশ নেন। বিকেলে ধর্মীয় কার্যাদি শেষে তাকে কুকিমারা শ্মশানে দাহ করা হয়।

ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা জানান, মেমেসিং মারমা চলমান এসএসসি পরীক্ষায় ব্যবসা শিক্ষা বিভাগ হতে অংশ নিচ্ছে মেমেসিং মারমা।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬