এসএসসি ও সমমানের ফরম পূরণ শুরু, শেষ ৮ নভেম্বর

৩০ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
এসএসসির ফরম পূরণ শুরু

এসএসসির ফরম পূরণ শুরু © ফাইল ছবি

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আজ সোমবার থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম শেষ হবে আগামী ৮ নভেম্বর। আর বিলম্ব ফিসহ ফরম পূরণ চলবে ৯-১৩ নভেম্বর। গত ১৫ অক্টোবর ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষায় অংশগ্রহণ করবে। 

সব শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়সমূহ এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে পাঠাবে।

নির্দেশনায় আরও বলা হয়, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং যে সকল পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তাদের ছাড়া নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।

এতে বলা হয়, এসএসসির ফরম পূরণে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের লাগবে ২ হাজার ১৪০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৬২৫ টাকা ও কেন্দ্র ফি ৫১৫ টাকা। ব্যবসায় শিক্ষার প্রত্যেক পরীক্ষার্থীর জন্য লাগবে ২ হাজার ২০ টাকা।

এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা। মানবিক বিভাগের জন্য পরীক্ষার্থী প্রতি লাগবে ২ হাজার ২০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা। এছাড়া পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো পরীক্ষার্থীর কাছ থেকে নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে।

যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬