এসএসসিতে ফেল করা সেই ২৩ শিক্ষার্থী কৃতকার্য

০২ আগস্ট ২০২৩, ০৯:৪৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
কৃতকার্য হওয়া শিক্ষার্থীরা

কৃতকার্য হওয়া শিক্ষার্থীরা © সংগৃহীত

এসএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক নম্বর না পাঠানোর কারণে বগুড়ার কাহালু সরকারি মডেল স্কুলের ফেল করা ২৩ শিক্ষার্থীর সবাই পাস করেছে। তাদের মধ্যে ১৮ জন সব বিষয়ে পাস করায় তাদের ফলের পরিবর্তন হয়েছে এবং বাকি ৫ জন অন্য বিষয়ে ফেল করায় তাদের পূর্ণাঙ্গ ফল আসেনি।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে কাহালু সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক এফ.এম.এ ছালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৮ জুলাই শুক্রবার এসএসসি পরীক্ষার ফলাফলে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০৮ শিক্ষার্থীর মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগের ২৩ শিক্ষার্থীকে একযোগে অকৃতকার্য দেখানো হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ  বুঝতে পারেন যে, আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার মার্ক রাজশাহী শিক্ষা বোর্ডে না পৌঁছায় তাদের অকৃতকার্য দেখানো হয়েছে। এ নিয়ে ২৯ জুলাই শনিবার অভিভাবকেরা অভিযোগ করেন কেন্দ্র কাহালু তাহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ওই ২৩ শিক্ষার্থীর ব্যবহারিক নম্বর পাঠানো হয়নি।  

পরে ৩০ জুলাই রবিবার কেন্দ্র সচিব ওই স্কুলের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন সমস্যা সমাধানে রাজশাহী বোর্ডে যান। পরে মঙ্গলবার আইসিটি বিষয়ে নতুন করে ফলাফল প্রকাশ হলে ২৩ জন শিক্ষার্থীই পাস করেছে বলে জানানো হয়।

তাহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন জানান, অনলাইনে ব্যবহারিক নম্বর এন্ট্রি করার সময় সামান্য ত্রুটি হয়েছিল। পরবর্তীতে তার সমাধান আমরা করেছি। এখানে কোনো ধরনের ষড়যন্ত্র ছিল না। আমরা খুব দ্রুত সময়ে সঠিক ফল আনতে সফল হয়েছি।

ফলাফলে ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জন সব বিষয়ে পাস করেছে। আইসিটি বিষয়ে ২৩ শিক্ষার্থীই এ প্লাস পেয়েছে। তবে এদের মধ্যে পাঁচ জন অন্য বিষয়ে ফেল করায় তাদের অকৃতকার্য দেখানো হয়েছে। কৃতকার্যদের মধ্যে এক জন জিপিএ-৫, পাঁচ জন এ গ্রেড ও বাকিরা এ মাইনাস পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence