এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

৩০ এপ্রিল ২০২৩, ১০:২৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিনে কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুরো কেন্দ্র ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছ থেকে পরীক্ষা কেন্দ্রের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

এদিন সকাল সাড়ে ৮টার দিকেই কেন্দ্রের বাইরে ভিড় করতে থাকেন শিক্ষার্থী। পরে সকাল ৯টা থেকে তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়।

এদিকে, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী।

বরাবরের মতো কেন্দ্র সচিব ছাড়া কেন্দ্রে অন্য কারও মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অনুমতি নেই।

আরও পড়ুন: প্রশ্নফাঁসের গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুশিয়ারি শিক্ষামন্ত্রীর

কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না।

প্রত্যেক কেন্দ্রের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন ট্যাগ অফিসার দেওয়া হবে। ট্যাগ অফিসার ট্রেজারি, থানা হেফাজত থেকে কেন্দ্র সচিবসহ প্রশ্নপত্র বের করে পুলিশ প্রহরায় সকল সেটের প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাবেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950