এসএসসি পরীক্ষার আগের দিন বাসায় মিলল উর্মির ঝুলন্ত মরদেহ

২৯ এপ্রিল ২০২৩, ০৬:২৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

রাজধানীর সবুজবাগের রাজারবাগ এলাকার একটি বাসা থেকে উর্মি আক্তার (১৭) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। শনিবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজারবাগের বাগপাড়ার বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

উর্মির গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চুনারচড় গ্রামে। তার পরিবার বর্তমানে রাজারবাগের বাগপাড়া এলাকার একটি তিনতলা বাসার নিচতলায় ভাড়া থাকে। বাবা সুমন জমাদার বেসরকারি কোম্পানির গাড়িচালক।

উর্মি স্থানীয় অভয় বিনোদিনী উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। আগামীকালই তার এসএসসি পরীক্ষা ছিল। তিন বোনের মধ্যে উর্মি ছিল সবার বড়। মৃত উর্মির চাচা সোহেল জমাদার এসব তথ্য জানিয়েছেন।

চাচা আরও বলেন, উর্মির এক বান্ধবীর মাধ্যমে জানতে পারি, তার এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (২৭ এপ্রিল) রাতে ওই ছেলের সঙ্গে উর্মির ঝগড়া হয়েছে। এরপর থেকে না খেয়ে ছিল। সকালে উর্মির মা রতনা বেগম বারবার খেতে বললেও সে কিছুই খাইনি। পড়ার কথা বলে দরজা বন্ধ করে দেয়। এরপর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।

আরও পড়ুন: কাল এসএসসি, সর্বশেষ প্রস্তুতিতে কী করবেন?

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবির দেবনাথ বলেন, দুপুরে খবর পেয়ে রাজাবাগের ওই বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ফ্যানের সঙ্গে গলায় উড়না পেচানো অবস্থায় ঝুলছিল।

এসআই আরও বলেন, ওই শিক্ষার্থীর রোববার (৩০ এপ্রিল) থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে খুব টেনশনে ছিল বলে পরিবার দাবি করেছে। শুক্রবার রাত থেকে না খেয়ে ছিল। আজ সকাল ১০টার দিকে উর্মির মা ভাত খেতে বলে। কিন্তু সে ভাত না খেয়ে বলে দরজা লাগিয়ে পড়বে। কিছুক্ষণ পর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখে সে ফ্যানের সঙ্গে গলায় উড়না পেচিয়ে ঝুলে আছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬