সংসদ সদস্যকে সংবর্ধনা 

বার্ষিক পরীক্ষা স্থগিত করলেন উপজেলা আ’লীগ সা.সম্পাদক প্রধান শিক্ষক

০১ ডিসেম্বর ২০২২, ১০:৪৯ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
বার্ষিক পরীক্ষা স্থগিত করলেন উপজেলা আ’লীগ সা.সম্পাদক প্রধান শিক্ষক

বার্ষিক পরীক্ষা স্থগিত করলেন উপজেলা আ’লীগ সা.সম্পাদক প্রধান শিক্ষক © সংগৃহীত

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরীকে সংবর্ধনা দিতে বন্ধ রাখা হয়েছিল সরকারি বিদ্যালয়ের দুটি বিষয়ের বার্ষিক পরীক্ষা। বুধবার (৩০ নভেম্বর) ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে অবস্থিত সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমিতে বেলা দেড়টার দিকে পরীক্ষা দুটি হওয়ার কথা ছিল। অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করেন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন। 

স্থানীয়রা জানিয়েছে, উপজেলা আওয়ামী লীগ বুধবার বিকেলে একই বিদ্যালয়ের মাঠে নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরীকে সংবর্ধনা দেয়। সংবর্ধনার কারণে দুপুরে ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয় এবং বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এক নোটিশে পরীক্ষা স্থগিত ও নতুন সময়সূচী জানায়।

সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে, আগামীকাল ৩০ নভেম্বর বুধবারের অষ্টম শ্রেণির বাংলা (১০১) এবং ষষ্ঠ শ্রেণির ইংরেজি প্রথম পত্র (১০৭) পরীক্ষা স্থগিত করা হয়েছে। অষ্টম শ্রেণির বাংলা পরীক্ষা আজ ১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিট এবং ষষ্ঠ শ্রেণির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বলে শিক্ষার্থীদের জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: যুক্তরাজ্যের স্কুলগুলোতে সবচেয়ে ভালো করছে বাংলাদেশী শিক্ষার্থীরা

এ নিয়ে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন এবং নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, বিদ্যালয়ের মাঠ পাশাপাশি অবস্থিত হওয়ায় ও  চারপাশে মাইক থাকায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। এটি নিজস্ব ব্যবস্থাপনার পরীক্ষা উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো পাবলিক পরীক্ষা নয়, পরীক্ষার পরিবর্তিত তারিখও জানিয়ে দিয়েছি; পরীক্ষাগুলো নির্দিষ্ট সময়ে শেষ করতে কোনো সমস্যা হবে না।

আর এনিয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণপদ ঘোষাল জানান, তিনি এ নিয়ে কিছুই জানেন না। তিনি বলেন, পরীক্ষা স্থগিত করতে হলে আগে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানাতে হবে স্কুল কর্তৃপক্ষের। পরবর্তীতে এ নিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9