শ্রেণিকক্ষ ভাড়া নিয়ে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

২১ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৬ PM
অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়

অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় © সংগৃহীত

ইউনিয়ন পরিষদের নিজস্ব কমপ্লেক্স ভবন না থাকায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভাড়া নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্কুল প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম প্রভাব ফেলেছে শিক্ষার্থীদের পাঠদানে।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ১ নং খোকসা ইউনিয়নে। পরিষদের নিজস্ব কমপ্লেক্স ভবন না থাকায় মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভাড়া নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে ২০০১ সাল পর্যন্ত বর্তমানে যেখানে খোকসা পৌর ভবন নির্মাণ করা হয়েছে সেখানে খোকসা ইউনিয়ন পরিষদ ছিল। যে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসে, ইউনিয়ন পরিষদের কার্যক্রমের তাদের ইচ্ছেমতো জায়গায়  কার্যালয় বসানো হয়।

মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলী বলেন, ইউনিয়ন পরিষদের নিজস্ব কোনো জায়গা না থাকায় মাসিক ২ হাজার টাকা ভাড়ায় স্কুলের রুমগুলো ভাড়া দেওয়া হয়েছে। তবে ইউনিয়ন পরিষদের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে।

আরও পড়ুন: ‘ঢাবি শিক্ষার্থীদের আর যেতে হবে না রেজিস্ট্রার বিল্ডিংয়ে’।

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের শিক্ষার্থীরা জানান, স্কুলের মধ্যে ইউনিয়ন পরিষদের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। ইউনিয়ন পরিষদে শত শত মানুষ আসা যাওয়া করে। এতে করে পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলি।

ইউনিয়ন পরিষদের সচিব মো. আবুল কাশেম জানান, ইউনিয়ন পরিষদের নিজস্ব কোনো জায়গা বা ভবন না থাকায় স্কুলের রুমগুলো ভাড়া নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গার জন্য চেষ্টা করছেন।

তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

ট্যাগ: স্কুল
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close