সবার জন্য প্রযুক্তি নিশ্চিতে ডিজিটাল বৈষম্য বন্ধের আহ্বান

২৩ জুলাই ২০২৫, ০৬:০৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৩:২৯ PM
প্রফেসর ড. হাকিকুর রহমান

প্রফেসর ড. হাকিকুর রহমান © টিডিসি ফটো

জাতিসংঘের উদ্যোগে আয়োজিত ওয়ার্ল্ড সামিট অন দা ইনফরমেশন সোসাইটির অধিবেশনে বৈশ্বিক ডিজিটাল বৈষম্য বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) শিক্ষক প্রফেসর ড. হাকিকুর রহমান।

শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত আন্তর্জাতিক অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য তুলে ধরেন।

আলোচনায় ড. রহমান ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গ্রামীণ সংযোগ, নারীদের প্রযুক্তিতে অংশগ্রহণ, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রযুক্তি ব্যবহারের সুযোগ প্রসারের উপর জোর দেন। তিনি বাংলাদেশের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘সবার জন্য প্রযুক্তি নিশ্চিত না করা গেলে ডিজিটাল বৈষম্য বাড়বে এবং টেকসই উন্নয়ন সম্ভব হবে না।’

এই অধিবেশনটি আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ড. হাকিকুর রহমানের এই অংশগ্রহণ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন ও নেতৃত্বকে তুলে ধরেছে। আগামী দিনের প্রযুক্তি-ভিত্তিক উন্নয়নের পথে বাংলাদেশের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬