দুই লাখ করে টাকা পেল ১৫ হাজার প্রাথমিক বিদ্যালয়

০৬ জানুয়ারি ২০২২, ০৮:১১ AM
প্রাথমিক শিক্ষা

প্রাথমিক শিক্ষা © ফাইল ছবি

দেশের ১৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থের মধ্যে প্রতিটি স্কুল ২ লাখ করে টাকা পাবেন। বরাদ্দ পাওয়া বিদ্যালয়গুলোকে মেরামতের কাজ শুরু করতে বলা হয়েছে।

গত ২৮ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

আরও পড়ুন: ভোটকেন্দ্রে হামলা, বিজিবির গুলিতে নৌকার ৪ সমর্থক নিহত

পিইডিপি৪ এর উপপরিচালক এইচ এম আবুল বাশার স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ কোনো অবস্থাতেই অন্য কাজে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত টাকাও উত্তোলন করা যাবে না। অডিট কার্যক্রমের জন্য মেরামতের সকল খরচের ভাউচার সংরক্ষণ করতে হবে।

আরও পড়ুন: দিনভর আন্দোলনের পর পরীক্ষার্থীদের হলে থাকার অনুমতি

নির্দেশনায় আরও বলা হয়, বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত টাকা ব্যয়ের বিবরণী সাত কার্যদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক বরাবর পাঠাতে হবে। এই কাজটি করবেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

অর্থ বরাদ্দ পাওয়া বিদ্যালয়ের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬