প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

শিক্ষক বদলিতে সমন্বয় করাসহ একাধিক সুপারিশ

২৩ ডিসেম্বর ২০২১, ০১:৩৪ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ © সংগৃহীত

শিক্ষকদের বদলি করতে জাতীয়করণকৃত নতুন ও পুুরনো বিদ্যালয়ের মধ্যে সমন্বয় করার পাশাপাশি  আরও একাধিক বিষয়ে ব্যবস্থা নিতে সুপারিশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে ওই কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান।

বৈঠকের সভাপতিত্ব করেন ওই কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক বদলি শুরু হতে পারে জানুয়ারিতে

তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে সুপারিশের বিষয়ে জানতে চাইলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, ‘কমিটি বৈঠকে বেশ কয়েকটি সুপারিশ করেছে। তার মধ্যে রয়েছে সমন্বয় করে শিক্ষকদের বদলি করা, উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষকদের জন্য পরিবহণ সুবিধা চালু করা, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার ব্যবস্থা করা।’

এছাড়া তিনি আরও জানিয়েছেন, ওই বৈঠকে করোনার কারণে শিক্ষার্থীদের যেসব ঘাটতি তৈরী হয়েছে তা পুষিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন: নতুন নিয়মে প্রাথমিক শিক্ষক বদলি জানুয়ারি থেকে

এদিকে, সভায় মন্ত্রণালয় ও সহযোগি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম, তাদের অগ্রগতি  ও গবেষণা কাজের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বৈঠকে অন্যান্যের মধ্যে আরও অংশ নিয়েছেন কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, মো. নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম, কাজী মনিরুল ইসলাম ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা প্রেস…
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা
  • ০৪ আগস্ট ২০২৬