তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে কারাগারে প্রধান শিক্ষক

২১ ডিসেম্বর ২০২১, ১২:২৬ AM
মামলার পর পুলিশ মান্নানকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়

মামলার পর পুলিশ মান্নানকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় © প্রতীকী ছবি

ব‌রিশাল নগরীর সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছে তৃতীয় শ্রেণির ছাত্রী। সোমবার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পলি আফরোজ ওই ছাত্রীর জবানবন্দি গ্রহণ শেষে তাকে তার নানির জিম্মায় দেন।

একইসঙ্গে অভিযুক্ত শিক্ষক মন্নান হাওলাদারকে কারাগারে পাঠিয়ে দেন। কাউ‌নিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। এর আগে গত রবিবার কাউনিয়া থানায় মামলা মামলা করেন শিশুটির মামা।

তার অভিযোগ, গত শনিবার সকালে তার ভাগ্নি বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মান্নান তাকে ডেকে পঞ্চম শ্রেণির কক্ষে নেন। তিনি শিশুটির সঙ্গে অসংলগ্ন কথা বার্তা বলার এক পর্যায়ে তাকে বুকে জড়িয়ে ধরে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত বোলান। মেয়েটি ছাত্রী চিৎকার করলে মান্নান লাইব্রেরিতে চলে যান।

এদিকে, মামলার পর পুলিশ মান্নানকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় এবং শিশুটিকে ঘটনার সত্যতার বর্ণনা দিতে আদালতে পাঠায়।

শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬
প্রতীকী আদালতে শেখ হাসিনাসহ আ. লীগ নেতাদের ফাঁসির রায় কার্য…
  • ০৫ আগস্ট ২০২৬
বেরোবিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা একজনের
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬