ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাথমিকের শিক্ষিকার মৃত্যু

২০ জুলাই ২০২১, ১১:১৬ PM
ব্রাহ্মণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন

ব্রাহ্মণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন © প্রতীকী ছবি

ব্যাটারিচালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে তাসমিন আক্তার শিখা (৩৮) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের চরফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাসমিন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নে চর উত্তর ভূতেরদিয়া এলাকার বাসিন্দা শাখাওয়াত হোসেনের স্ত্রী এবং একই ইউনিয়নের ব্রাহ্মণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আজ মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে তাসমিন আক্তার শিখা ব্যাটারিচালিত ভ্যানে করে স্বামীর বাড়ি চর উত্তর ভূতেরদিয়া থেকে বাবার বাড়ি জাহাপুর যাচ্ছিলেন। চরফতেহপুর এলাকা অতিক্রমকালে ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে ভ্যান থেকে পড়ে যান।

তিনি আরও বলেন, গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ০৬ আগস্ট ২০২৬
দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে চলছে নানা সম…
  • ০৬ আগস্ট ২০২৬
পদ ফিরে পেলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি
  • ০৬ আগস্ট ২০২৬
বহিষ্কৃত ছয় নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ০৬ আগস্ট ২০২৬
চিকিৎসক ছাড়াই চলছে স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার নিয়োগে অনেক খ…
  • ০৬ আগস্ট ২০২৬
সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্রলোভন, স্কুল শিক্ষার্থীদের মিছিলে…
  • ০৬ আগস্ট ২০২৬