অযত্ন-অবহেলায় পড়ে আছে বিদ্যালয়ের শহীদ মিনারটি

১৬ ডিসেম্বর ২০২০, ০৭:০৪ PM
হলিদগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার

হলিদগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার © টিডিসি ফটো

অযত্ন-অবহেলায় পড়ে আছে রাজশাহী চারঘাট উপজেলার ২নং শলুয়া ইউনিয়ন পরিষদের হলিদগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি। রক্ষণাবেক্ষণ ছাড়া এটি যেন এখন ময়লা-আবর্জনা ফেলার ভাগারে পরিনত হয়েছে। অথচ বিষয়টি নজরে নেইনি হলিদগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের।

সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, হলিদগাছী সরকারি ভবনের সম্মুখে শহীদ মিনারটি দীর্ঘদিন ধরেই অযত্ন অবহেলায় পড়ে আছে ১৬ডিসেম্বর বিজয় দিবস ও স্বাধীনতা দিবস এলেও এটি পরিস্কার পরিচ্ছন্ন করে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় না। আর সারাবছর ওই শহীদ মিনারটির কোনো খোঁজ রাখে না কেউ।

এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা বলেন, হলিদগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি অযত্ন-অবহেলায় পড়ে আছে বিষয়টি আমি অবগত ছিলাম না এখন যেহেতু আমি জানলাম এ বিষয়ে আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

এ ব্যাপারে হলিদগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা রানী মালাকারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, শহীদ মিনারটি সংরক্ষণ করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসটি পালনের জন্য উদ্যোগ না নেয়ার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত আশাকরি পরবর্তিতে এমন ভুল আর হবে না।

ড্যাবের সমাবেশে এসে হৃদরোগে মারা গেলেন চিকিৎসক
  • ০৮ আগস্ট ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রিক্লেইমিং বাংলাদেশ বইয়ের মোড়ক উন্…
  • ০৮ আগস্ট ২০২৬
নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থী…
  • ০৮ আগস্ট ২০২৬
ইউপি সদস্যের বিবাহিত বোন পান বিধবা ভাতা, বাবা-ছেলে-ভাতিজা প…
  • ০৮ আগস্ট ২০২৬
কলেজ মাঠে কচু গাছ রোপণ করে শিক্ষার্থীদের ভিন্নধর্মী প্রতিবা…
  • ০৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের তরুণ প্রজন্ম: সম্ভাবনা, সংকট ও আগামীর রাষ্ট্রচিন…
  • ০৮ আগস্ট ২০২৬