প্রাথমিকে বুদ্ধিজীবী-বিজয় দিবসের অনুষ্ঠান হবে ভার্চুয়ালি

১৩ ডিসেম্বর ২০২০, ১১:০০ AM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

চলমান করোনা পরিস্থিতির কারণে এ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বুদ্ধিজীবী ও বিজয় দিবসের অনুষ্ঠান হবে ভার্চুয়ালি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এ নির্দেশনা দিয়েছে।

ডিপিই প্রশাসন পরিচালক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হবে। শিক্ষার্থীদের সশরীরে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে না। তারা অনলাইনে বা ই-মেইলের মাধ্যমে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ১ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভার্চুয়ালি শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। মাঠপর্যায়ে এ সিদ্ধান্তের চিঠিও পাঠানো হয়েছে।

এসব দিবসের বিভিন্ন অনুষ্ঠান ভার্চুয়ালি আয়োজন করতে শিক্ষকদের বলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬