প্রতিবেশীর ঘর থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

১৩ ডিসেম্বর ২০২০, ০৯:৫৯ AM
মৃত্যু

মৃত্যু © ফাইল ফটো

বরিশাল সদর উপজেলার দিনারেরপুল এলাকায় প্রতিবেশীর ঘর থেকে হেলেনা আক্তার মু‌ন্নি নামের ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে ব‌রিশাল সদর উপজেলার দিনারেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্নি ওই এলাকার হেলাল হাওলাদারের মেয়ে। সে স্থানীয় দিনারেরপুল সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার তালুকদার বলেন, ‘প্রতিবেশীর ঘর থেকে মুন্নির গলায় দ‌ঁড়ি দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা, মুন্নি আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা স্পষ্টভাবে জানা যায়‌নি।

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বোঝা যাবে সে আত্মহত্যা করেছে কি না।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রিক্লেইমিং বাংলাদেশ বইয়ের মোড়ক উন্…
  • ০৮ আগস্ট ২০২৬
নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থী…
  • ০৮ আগস্ট ২০২৬
ইউপি সদস্যের বিবাহিত বোন পান বিধবা ভাতা, বাবা-ছেলে-ভাতিজা প…
  • ০৮ আগস্ট ২০২৬
কলেজ মাঠে কচু গাছ রোপণ করে শিক্ষার্থীদের ভিন্নধর্মী প্রতিবা…
  • ০৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের তরুণ প্রজন্ম: সম্ভাবনা, সংকট ও আগামীর রাষ্ট্রচিন…
  • ০৮ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, আবেদন যেভাবে
  • ০৮ আগস্ট ২০২৬