স্কুলছাত্র ফাহিমকে খুঁজে পাচ্ছে না পরিবার

১৩ ডিসেম্বর ২০২০, ০৯:১৭ AM
নিখোঁজ হওয়া স্কুলছাত্র ফাহিম মোরশেদ

নিখোঁজ হওয়া স্কুলছাত্র ফাহিম মোরশেদ © ফাইল ফটো

বাইসাইকেল চালাতে গিয়ে আর বাসায় ফেরেনি স্কুলছাত্র ফাহিম মোরশেদ। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারের দাবি।

নিখোঁজ ফাহিমের বাবা কবির হোসেন লক্ষ্মীপুর জেলা কারাগারের কারারক্ষী। ছেলের খোঁজ পেতে মরিয়া হয়ে উঠেছেন বাবা।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে কারাগারের কোয়ার্টার থেকে সাইকেল নিয়ে ফাহিম বের হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় কবির সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। বিকেল থেকে কারাগারের পাশবর্তী ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে ফাহিমের খোঁজ চেয়ে মাইকিং করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে কোয়ার্টার থেকে বের হয়ে ফাহিম কারাগারের পশ্চিম পাশের সড়কে সাইকেল চালাচ্ছিলো। হঠাৎ করে তাকে ওই সড়কে দেখা যায়নি। পরে সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে সদর থানা পুলিশের সহযোগিতার জন্য নিখোঁজ ডায়েরি করা হয়েছে। কিন্তু রাত হয়ে গেলেও কোথাও ফাহিমের সন্ধান মেলেনি। ফাহিম লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

ফাহিমের বাবা কবির হোসেন জানান, বাসা থেকে সাইকেল চালানোর উদ্দেশ্যে ফাহিম বের হয়েছিলো। এ সময় তার পরনে থ্রি-কোয়ার্টার প্যান্ট ও গায়ে টি-শার্ট ছিলো। তার গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা। ফাহিমের সন্ধান পেলে ০১৮৭৬০০০১৮০ ও ০১৮১৩৬৫৭১৭০ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, কারারক্ষী কবির তার ছেলের নিখোঁজ ডায়েরি করেছেন। ছেলেটিকে খুঁজে পেতে চেষ্টা চলছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রিক্লেইমিং বাংলাদেশ বইয়ের মোড়ক উন্…
  • ০৮ আগস্ট ২০২৬
নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থী…
  • ০৮ আগস্ট ২০২৬
ইউপি সদস্যের বিবাহিত বোন পান বিধবা ভাতা, বাবা-ছেলে-ভাতিজা প…
  • ০৮ আগস্ট ২০২৬
কলেজ মাঠে কচু গাছ রোপণ করে শিক্ষার্থীদের ভিন্নধর্মী প্রতিবা…
  • ০৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের তরুণ প্রজন্ম: সম্ভাবনা, সংকট ও আগামীর রাষ্ট্রচিন…
  • ০৮ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, আবেদন যেভাবে
  • ০৮ আগস্ট ২০২৬