মোট আক্রান্ত ১৪৫

করোনা আক্রান্ত প্রাথমিক শিক্ষক-শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করল অধিদপ্তর

১০ জুন ২০২০, ০৮:১৭ PM

© টিডিসি ফটো

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে অধিদপ্তরাধীন আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদেরও তালিকা প্রকাশ করা হয়েছে। এখন থেকে এই ওয়েবসাইটে প্রতি ২৪ ঘন্টায পরপর তথ্য আপডেট করা হবে। আজ বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষার করোনা আপডেট পেতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dpe.gov.bd) ‘করোনা আপডেট’ এ ক্লিক করতে হবে। এছাড়াও এই লিংক থেকেও সরাসরি আপডেট পাওয়া যাবে। প্রতি ২৪ ঘন্টায় তথ্য আপডেট করা হয় বলে জানিয়েছে অধিদপ্তর।

এদিকে, ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অধিদপ্তরাধীন ১৪৫ জন শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১১৭ জন শিক্ষক, ৭ জন শিক্ষার্থী, ১৩ জন কর্মকর্তা এবং ৮ জন কর্মচারী। এদের মধ্যে একজন শিক্ষক মারা গেছেন। আর মোট সুস্থ হয়েছেন ২৭ জন। তাছাড়া গত ২৪ ঘন্টায় ১০ জন নতুন করে আক্রান্ত হয়েছে আর সুস্থ হয়েছেন ২ জন। এদিকে, ওয়েবসাইটে আক্রান্ত সবার নাম, পদবী, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঠিকানা এবং বর্তমান অবস্থা বিবরণও দেয়া রয়েছে।

এর আগে চলতি মাসে ২ তারিখে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্তদের তালিকা চেয়ে আট বিভাগের বিভাগীয় উপ-পরিচালকদের চিঠি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ওই চিঠিতে বলা হয়, করোনা মহামারিতে অধিদপ্তরের আওতায় কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা আক্রান্ত হলে নির্দিষ্ট ছকে তাদের তথ্য অধিদপ্তরে পাঠাতে হবে প্রতিদিন।

উপ-পরিচালকরা প্রতিদিন বেলা ২টার মধ্যে মহাপরিচালক বরাবর নির্দিষ্ট তথ্যগুলো ই-মেইলে পাঠাবেন উল্লেখ করে আদেশে আরও জানানো হয়, আক্রান্ত কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকদের তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রতিদিন প্রকাশ করা হবে। ওই চিঠি প্রেরণের এক সপ্তাহ পর ওয়েবসাইটে তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনসেবায় যুক্ত হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950