শিক্ষকরা মোবাইলে প্রশ্ন পাঠাবেন, পরীক্ষা নেবেন মা-বাবা

০৯ জুন ২০২০, ০১:৫৮ PM

© ফাইল ফটো

প্রাথমিকের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকরা পরীক্ষা নেয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। শিক্ষকরা করোনার মধ্যে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে প্রশ্ন তৈরি করে মোবাইল ফোনে শিক্ষার্থীদের কাছে পৌঁছাবেন। আর বাড়িতে অভিভাবকরা সেই প্রশ্নের আলোকে পরীক্ষা নেবেন এমন মন্তব্য করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ। 

অর্থাৎ শিক্ষকরা প্রশ্ন তৈরি করে মোবাইল ফোনে শিক্ষার্থীদের কাছে পৌঁছাবেন। আর সেই প্রশ্নের আলোকে পরীক্ষা নেবেন শিক্ষার্থীদের বাবা-মা।

এর আগে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকরা প্রাথমিকের শিক্ষার্থীদের পরীক্ষা নেবেন এমন তথ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ার পর গতকাল সোমবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এক আদেশে বিষয়টি নাকচ করে দেয়। 

এর আগে এক আদেশে বলা হয়, ‘শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পরীক্ষা গ্রহণের কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা ও সংক্রমণ প্রতিরোধে সব নির্দেশনা ও কার্যক্রম বাস্তবায়ন এবং শিক্ষার্থীরা যাতে ঘরে থাকে, নিরাপদে থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে, ‘ঘরে বসে শিখি’ পাঠে অংশগ্রহণ ও বাড়ির কাজ সম্পাদন করাসহ লেখাপড়ায় মনোযোগী থাকে, সে জন্য স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ও নিরাপদে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।’

জানা গেছে, বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা নেওয়ার সংবাদ মূলত বিভিন্ন জেলার মাঠ পর্যায়ের একাধিক কর্মকর্তা ছড়িয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ আবার তাদের অধীনস্থ শিক্ষকদের শিক্ষার্থীদের বাড়ি গিয়ে পরীক্ষা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন।

 

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬