১৪ কোটি টাকা পেল সাড়ে ৭ হাজার প্রাথমিক বিদ্যালয়

০৮ জুন ২০২০, ০৮:০২ PM

© ফাইল ফটো

৭ হাজার ৬১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লক মেরামতের জন্য ১৪ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দ পাওয়া স্কুলগুলোর ওয়াশবল্ক মেরামতের কাজ করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এসব স্কুলের ১৪ হাজার ৯৪টি ওয়াশব্লকের রুটিন মেইনটেনেন্স করা হবে এ টাকায়। প্রতিটি ওয়াশব্লক মেরামতের জন্য ১০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। এর আগে গত ১০ মে ৫ হাজার ৬১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ওয়াশব্লক মেরামতের জন্য ১০ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

জানা গেছে, পিইডিপি-৪ এর আওতায় ২য় পর্যায়ে এই ৭ হাজার ৬১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ওয়াশব্লক মেরামতের টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এসব স্কুলের ১৪ হাজার ৯৪টি ওয়াশবল্ক মেরামত করা হবে৷ প্রতিটি ওয়াশব্লক মেরামতে বরাদ্দ ১০ হাজার টাকা।

তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
ক্ষমতায় এসেই বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে : নাহিদ
  • ১১ এপ্রিল ২০২৬
close