টিভিতে ক্ষুদে শিক্ষার্থীদের ৬ বিষয়ের ক্লাস চলছে

০৮ জুন ২০২০, ১০:৫২ AM

© সংগৃহীত

কোভিড-১৯ সংক্রমণ এড়াতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর পর প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি পাঠদান সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে। সোমবার (৮ জুন) প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির ছয়টি বিষয়ের ক্লাস সম্প্রচার করা হচ্ছে।

‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রম চলছে। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রাথমিকের ক্লাস প্রচার করা হচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস স্টুডিওতে ভিডিও ধারণ করে তা প্রচার করা হচ্ছে। প্রতিটি ক্লাস ২০ মিনিট সময় ধরে চলবে।

এর আগে দেখা গেছে, গতকাল রবিবার প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। এ রুটিনে ৭ থেকে ১১ জুন পর্যন্ত ক্লাস সম্প্রচারের তালিকা উল্লেখ করা হয়েছে। সেখানে প্রতিদিন ছয়টি করে ক্লাস রাখা হয়েছে। আগামী সপ্তাহে নতুন ক্লাস রুটিন প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সোমবার (৮ জুন) প্রাথমিকের যে সকল ক্লাস

সকাল ৯টা থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত প্রাক-পাথমিক শ্রেণির ক্রিয়াকলাপভিত্তিক আনন্দদায়ক শিখন ক্লাস, সকাল ৯টা ২০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত প্রথম শ্রেণির ইংরেজি ক্লাস, ৯টা ৪০ মিনিট থেকে ১০টা পর্যন্ত দ্বিতীয় শ্রেণির গণিত ক্লাস, ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত তৃতীয় শ্রেণির বিজ্ঞান (পুনঃপ্রচার), ১০টা ২০ থেকে ১০টা ৪০ পর্যন্ত চতুর্থ শ্রেণির ইংরেজি (পুনঃপ্রচার) ক্লাস এবং ১০টা ৪০ থেকে ১১টা পর্যন্ত পঞ্চম শ্রেণির গণিত (পুনঃপ্রচার) বিষয়ের ক্লাস সম্প্রচার করা হবে।

সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close