লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

২৩ জানুয়ারি ২০২০, ০৮:২০ AM

© সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলায় পিকআপ ভ্যান চাপায় নিশান আহমেদ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার মান্দারী পূর্ব বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশান আহমদ ফারুক উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। সে সদর উপজেলার মঠবী এলাকার আবু সিদ্দিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে স্কুল থেকে বাড়ির দিকে যাচ্ছিল নিশান আহমদ। এ সময় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানটি তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় সে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী মান্দারী বাজারে সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে এলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএসসিতে ফেল, কারিনার পর আত্মহত্যা তরিকার
  • ১০ আগস্ট ২০২৬
দাখিলে দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা, ২২৯ শিক্ষার্থী…
  • ১০ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পেয়ে গাছ উপহার পেলেন মাদ্রাসাটির পরীক্ষার্থীরা
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আল…
  • ১০ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
  • ১০ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬