পিইসি পরীক্ষায় শিক্ষার্থীদের বহিষ্কার করা যাবে না: হাইকোর্ট

১৫ জানুয়ারি ২০২০, ০১:৩৫ PM

© ফাইল ফটো

প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) শিক্ষার্থীদের এখন থেকে বহিষ্কার করা যাবে না। বুধবার (১৫ জানুয়ারি) বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ তথ্য পেশ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এ সংক্রান্ত নীতিমালার সংশ্লিষ্ট বিধিটি বাতিল করেছেন হাইকোর্ট। এর আগে, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ আদালতের এক তলব আদেশে হাজির হন।

তখন আদালত তাকে প্রশ্ন করেন, ‘শিক্ষার্থীদের বহিষ্কার সংক্রান্ত সংশ্লিষ্ট বিধিটি কি বাতিল করা হয়েছে? আমরা তো রুল ইস্যু করেছিলাম ওই বিধিটি বাতিল করার জন্য।’ এ সময় শফিক মাহমুদ কোনো সদুত্তর দিতে পারেননি।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, সংশ্লিষ্ট বিধিটি মন্ত্রণালয় বাতিল করেছে। এরপর হাইকোর্ট মামলার বাদী-বিবাদী সবাইকে ধন্যবাদ জানিয়ে জারিকৃত রুলটি নিষ্পত্তি করেন।

গত বছর পিইসি পরীক্ষায় যেসব শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়, হাইকোর্টের নির্দেশে সেসব পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। একইসঙ্গে পরীক্ষা শেষের তিন দিনের মধ্যে তাদের ফল প্রকাশ করা হয়।

গুলিবিদ্ধ হয়ে আহত সেই ছাত্রদল নেতার মৃত্যু
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল, কারিনার পর আত্মহত্যা তরিকার
  • ১০ আগস্ট ২০২৬
দাখিলে দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা, ২২৯ শিক্ষার্থী…
  • ১০ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পেয়ে গাছ উপহার পেলেন মাদ্রাসাটির পরীক্ষার্থীরা
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আল…
  • ১০ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
  • ১০ আগস্ট ২০২৬