ছিন্নমূল শিশুদের সঙ্গে একান্তে সময় কাটালেন শিক্ষা উপমন্ত্রী

১১ জানুয়ারি ২০২০, ০৮:৫৩ PM

হাঁটতে হাঁটতেই ঢুঁ মেরে গেছেন তিনি। মন্ত্রীর প্রটোকল কিংবা রাজনৈতিক নেতাদের সাথে আনেননি, সহকর্মীদের অনুরোধ করেছেন নীচে থাকতে। বাসায় ফেরার পথে তিনি একাই আসলেন, যতক্ষণ ছিলেন ততক্ষণ শ্রম দিয়েছেন সাধারণ স্বেচ্ছাসেবীর মতো, সময় কাটিয়েছেন বাচ্চাদের সাথে। ফেরার আগে আড়ালে ডেকে তুলে দিলেন ৫,০০০ জনের আহারের টাকা।

পেজে বেশ আগে ম্যাসেজ করে শাখায় যাওয়ার উৎসাহ দেখিয়েছিলেন। হুট করেই আসবেন বলে আয়োজনে নিষেধ করেছেন। তাই স্বেচ্ছাসেবকদেরও জানানো হয়নি, হয়নি কোন বক্তব্য অনুষ্ঠান। তিনি কিছুক্ষণ একান্ত সময় কাটিয়ে গেছেন বিদ্যানন্দে পড়ুয়া বস্তির ছিন্নমূল শিশুদের সাথে।

বিদ্যানন্দ শিশু নিকেতন চট্টগ্রাম কার্যালয়ে বই উৎসব-২০২০ উপলক্ষে কোমলমতি শিশুদের সাথে কিছু আনন্দঘন সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

(চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের ফেসবুক থেকে)

জিপিএ-৫ পেয়ে গাছ উপহার পেলেন মাদ্রাসাটির পরীক্ষার্থীরা
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আল…
  • ১০ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
  • ১০ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
অসহনীয় লোডশেডিংয়ে দুর্বিষহ অবস্থায় ইবি শিক্ষার্থীরা
  • ১০ আগস্ট ২০২৬
মালয়েশিয়াকে নিয়ে ছেলেখেলা, সিরিজ জিতল বাংলাদেশ
  • ১০ আগস্ট ২০২৬