দেশের ১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার  ল্যাব স্থাপন করবে সরকার

০৯ জুন ২০২৬, ০৪:৫৯ PM
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। © সংগৃহীত

দেশজুড়ে আরও ১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ তাঁর প্রশ্নে জানতে চান— উপকূলীয় দ্বীপ হাতিয়া অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা বিস্তারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব স্থাপনের ব্যাপারে সরকারের পরিকল্পনা কী?

সংসদ সদস্যের প্রশ্নের জবাবে আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)'-এর আওতায় এ পর্যন্ত নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় মোট ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, এই প্রকল্পের পরিধি বাড়িয়ে সারাদেশে আরও ১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য বর্তমানে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। এই সংশোধিত ডিপিপি চূড়ান্তভাবে অনুমোদিত হলে আগামী অর্থ-বছরে হাতিয়া সংসদীয় আসনের যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।

হুমকি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতার সব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী সভা শুরু, এজেন্ডায় পরবর্তী নির্ব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকাতের টাকায় উন্নয়ন করেছে ডাকসু, দৃঢ় বিশ্বাস হামিমের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুত হচ্ছে আইবাস প্লাস প্লাস, জারি হবে ৭টি পৃথক এসআরও
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9