শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু আজ, শনিবার ক্লাস চলবে প্রাথমিকে

২২ মে ২০২৬, ০৭:৪২ AM , আপডেট: ২২ মে ২০২৬, ০৭:৪৩ AM
মাধ্যমিকের শিক্ষার্থী

মাধ্যমিকের শিক্ষার্থী © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দীর্ঘ ছুটি। তবে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারও ক্লাস চলবে। রোজায় বন্ধের কারণে পাঠদানের ঘাটতি পূরণে আগে থেকেই ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক ছাড়া দেশের স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার (২৪ মে) থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় বৃহস্পতিবারই ছিল ছুটির আগে শেষ ক্লাস। ফলে কার্যত শুক্রবার থেকেই ছুটিতে যাচ্ছে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান।

ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে শুরু হয়ে ছুটি চলবে আগামী ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হবে ৭ জুন (রবিবার)।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও কলেজে নির্ধারিত ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে।

আরও পড়ুন: শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

এদিকে, মাদ্রাসা শিক্ষার্থীরা আরো কিছুদিন বেশি ছুটি পাচ্ছে। মাদ্রাসার ক্যালেন্ডার অনুযায়ী, দেশের সব মাদ্রাসায় (আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।

তবে ছুটি শুরুর আগের দুইদিন ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ এবং ১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের এই ছুটি আরো দীর্ঘ হচ্ছে। সাপ্তাহিক ছুটিসহ মাদ্রাসাগুলোতে সর্বমোট ২৩ দিন ছুটি থাকবে।

এদিকে প্রাথমিক বিদ্যালয় শনিবার খোলা রাখার সিদ্ধান্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার গত ১৪ মের প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ মে তারিখের স্মারক মোতাবেক ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ২৩ ও ২৪ মে অফিসসমূহ খোলা থাকবে। এ প্রজ্ঞাপনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নতুন নিয়মে এনআইডি সংশোধন: কোন আবেদনে কী কাগজপত্র লাগবে, নিষ…
  • ০৭ জুলাই ২০২৬
দেখে নিন পর্তুগাল–স্পেনের একাদশ
  • ০৭ জুলাই ২০২৬
শনিবারের মধ্যে সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপনে আদেশ…
  • ০৭ জুলাই ২০২৬
স্পেন–পর্তুগাল মহারণে পার্থক্য গড়ে দিতে পারে মিডফিল্ডের লড়াই
  • ০৬ জুলাই ২০২৬
শেষ ষোলোতেই স্পেন–পর্তুগাল, ফিফার জন্যও কি দুঃসংবাদ?
  • ০৬ জুলাই ২০২৬
অধিভুক্ত কলেজগুলোকে জরুরী নিদের্শনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence