এআই দিয়ে এডিট করে এসএসসির আইসিটি প্রশ্নফাঁসের ভুয়া দাবি

০১ মে ২০২৬, ০৯:১০ PM
এআই দিয়ে এডিট করে এসএসসির আইসিটি প্রশ্নফাঁসের ভুয়া দাবি

এআই দিয়ে এডিট করে এসএসসির আইসিটি প্রশ্নফাঁসের ভুয়া দাবি © সংগৃহীত

চলমান এসএসসি পরীক্ষার আইসিটি বিষয়ের প্রশ্ন  ফাঁসের দাবিতে ছড়িয়ে পড়া ছবি এআই দিয়ে তৈরি বলে শনাক্ত করেছে পিআইবির ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট। 

বাংলাফ্যাক্ট জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এসএসসির আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আইসিটি পরীক্ষাকে কেন্দ্র করে গত ২৮ এপ্রিল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের একটি দাবি ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে ২৯ এপ্রিল ওই দাবির স্বপক্ষে একটি ছবিও ফেসবুকে ভাইরাল হয়।

প্রতিষ্ঠানটি জানায়, এসএসসির আইসিটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি মূলত এআই দিয়ে তৈরি। ২০২৫ সালের এসএসসির ঢাকা বোর্ডের প্রশ্নের ছবিকে এআই-এর মাধ্যমে সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে। 

ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাতেই ঢাকায় আসছে রূপপুরের ইউরেনিয়াম
  • ০২ অক্টোবর ২০২৬
কেন এত ক্ষুব্ধ হয়েছিলেন মেজর আখতারুজ্জামান, জামায়াতের ৩৪ এম…
  • ০২ অক্টোবর ২০২৬
ছুটির দিনেও উপাচার্যের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছ…
  • ০২ অক্টোবর ২০২৬
গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬