৮ম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে

২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ PM
অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা © টিডিসি ফটো

দীর্ঘ দেড় যুগ পর অনুষ্ঠিত হয়েছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সারাদেশে একযোগে এই পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয়েছে দুপুর ১টায়। পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় সাড়ে ৩ লাখ ক্ষুদে শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, বিতরণ এবং কেন্দ্র ব্যবস্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো।

প্রশ্ন1

প্রশ্ন2

প্রশ্ন3

প্রশ্ন4

নীতিমালা অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট পাঁচটি বিষয়ে মূল্যায়ন করা হচ্ছে। বিষয়গুলো হলো— বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়। এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে পরীক্ষা নেওয়া হবে। সব মিলিয়ে মোট ৪০০ নম্বরের ওপর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, রোববার বাংলা (বিষয় কোড ১০১), ২৯ ডিসেম্বর সোমবার ইংরেজি (১০৭), ৩০ ডিসেম্বর মঙ্গলবার গণিত (১০৯) এবং ৩১ ডিসেম্বর বুধবার বিজ্ঞান (১২৭) ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য আলাদাভাবে দেড় ঘণ্টা করে সময় নির্ধারণ করা হয়েছে। ফলে ওই দিন মোট তিন ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সব প্রশ্ন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণীত অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের আলোকে তৈরি করা হয়েছে।

বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence