২০২৬ শিক্ষাবর্ষ

সব শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তিতে লটারি ও কোটা বাতিলের দাবি

২৯ অক্টোবর ২০২৫, ০৯:২৯ AM
অভিভাবক ঐক্য ফোরাম

অভিভাবক ঐক্য ফোরাম © টিডিসি সম্পাদিত

২০২৬ শিক্ষাবর্ষে সব শিক্ষা প্রতিষ্ঠানে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি ও সব ধরনের কোটা বাতিলের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু এবং সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া এমন দাবি জানান। তারা বলেন, লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা চালু করা হলে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আসবে। পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা ভর্তি কোচিংয়ের চাপ থেকে রেহাই পাবে।

নেতৃদ্বয় আরও বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে পুনরায় ভর্তি প্রথা চালু করলে কোচিং বাণিজ্য আরও সম্প্রসারিত হবে, অসম প্রতিযোগিতায় অভিভাবকরা বিড়ম্বনার মধ্যে পড়বে এবং আরও বেশি আর্থিক ক্ষতিগ্রস্ত হবে।

বিবৃতিতে ভর্তি নীতিমালায় শিক্ষা মন্ত্রণালয়ের কোটাসহ সব ধরনের কোটা বাতিল করলে শিক্ষা মন্ত্রণালয় বিতর্কের ঊর্ধ্বে থাকবে এবং শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সব ধরনের বৈষম্য, অনিয়ম ও দুর্নীতি অনেকাংশে কমে আসবে। এছাড়া শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত বাড়তি ফি ধার্য না করার দাবিও জানান তারা। 

ট্যাগ: লটারি
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬