ক্লাসে টিকটক করায় তিন শিক্ষার্থী বহিষ্কার

০৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ PM
হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়

হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয় © টিডিসি সম্পাদিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ক্লাস চলাকালীন মোবাইল ফোনে ভিডিও ধারণ ও টিকটক তৈরির অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
‎
‎বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- সর্দারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল রকিব (রোল নং ১০১), শেরপুর গ্রামের আমির খানের ছেলে নাঈম খান (রোল নং ৭৬) এবং বড় শাখোয়া গ্রামের কাওছার মিয়ার ছেলে ইমানী মিয়া (রোল নং ৬৪)।
‎
‎বিদ্যালয় কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, গত সপ্তাহে ক্লাস চলাকালীন সময়ে ওই তিন শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশ করে। বিষয়টি শিক্ষকদের নজরে এলে তদন্তের পর তাদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
‎
‎ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক বলেন, ‘বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার পরিবেশ সুরক্ষার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এমন কাজ করলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
‎
‎এ ঘটনায় বিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। অভিভাবকদের অনেকে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বিদ্যালয়ে শৃঙ্খলা ও নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

ইনানিতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নতুন গ্যাসক্ষেত্রের…
  • ১২ নভেম্বর ২০২৬
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ
  • ১২ নভেম্বর ২০২৬
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্কে কিশোরগঞ্জের পার্থ
  • ১২ নভেম্বর ২০২৬
ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও উপকূলে অমলিন ভয়াল ১২ নভেম্বরের …
  • ১২ নভেম্বর ২০২৬
প্রতি শিক্ষা বোর্ডের ১০০ শিক্ষার্থী পাবেন ল্যাপটপ
  • ১২ নভেম্বর ২০২৬
৪৯০ জনকে প্রি-সি রেটিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি নেবে নৌপরিবহন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950