ঘোড়ার গাড়িতে পুরো শহর ঘুরিয়ে শিক্ষকের রাজকীয় বিদায় 

২২ আগস্ট ২০২৫, ০৭:৪০ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
ঘোড়ার গাড়িতে করে শিক্ষকের বিদায়

ঘোড়ার গাড়িতে করে শিক্ষকের বিদায় © টিডিসি ফটো

দীর্ঘ ৩৫ বছর চাকুরি জীবনের পর সহকারী শিক্ষক আব্দুল জলিলকে ফুলেল শুভেচ্ছা, ও বিদায়ী সংবর্ধনা দেয়ার পর, ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে পুরো শহর ঘুরিয়ে বাড়িতে পৌঁছে দেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) তাকে কর্মস্থলে এভাবেই চাকুরি জীবনের শেষ বিদায় জানানো হয়।

জানা গেছে, ওই শিক্ষক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সহকারী শিক্ষক হিসেবে বিজ্ঞান বিভাগে দীর্ঘ জীবন সততা আর নিষ্ঠার সাথে ছিলেন। যার কারণে সবার সঙ্গে গড়ে উঠেছে প্রীতি আর ভালোবাসার নিবিড় এক সম্পর্ক। বিদায়ের দিনে হাজির হন প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার নানা শ্রেণীপেশার মানুষ। 

শিক্ষার্থী রবিন বলে, জলিল স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি আমাদের বাবার মত সব সময় আদরও মমতা দিয়ে আমাদেরকে পাঠদান করাতেন। আজ স্যারের বিদায় হলো, ভালো একজন স্যারকে স্কুল থেকে হারালাম। আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করি। 

শিক্ষক আইয়ুব আলী বলেন, ‘আজ আমরা একজন ভালো সহকর্মীকে বিদায় দিলাম। তিনি আমাদেরকে সব সময় ভালো বিষয়ে পরামর্শ দিত। আমাদের সাথে তিনি সবসময় ভালো আচরণ করত। তিনি সবসময় আন্তরিকতার সহিত শিক্ষার্থীদের পাঠদান করাতেন। তার এই শূন্যতা জানিনা পূরণ হবে কিনা। আমরা দোয়া করি তিনি সবসময় ভালো থাকুক।’

বিদায়ী শিক্ষক আব্দুল জলিল বলেন, ‘কখনো কল্পনা করতে পারিনি এত সম্মান ও বর্ণাঢ্য আয়োজনে আমার বিদায় হবে। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আমি ধন্য। সেইসঙ্গে আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য নামাজ পড়ে দোয়া করবো।’

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9