আমরা কোন হাসপাতালে যাব, সন্তানকে খুঁজে দেন

২১ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৫:২৮ PM
 উদ্ধার অভিযানে সেনাবাহিনী ও ইনসেটে লিয়ন মির

উদ্ধার অভিযানে সেনাবাহিনী ও ইনসেটে লিয়ন মির © টিডিসি সম্পাদিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। এ ঘটনায় নিহত হয়েছেন একজন।

এদিকে মাইলস্টোন স্কুলের বাংলা ভার্সনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমার পিতা লিয়ন মির সন্তানের খোঁজ চেয়ে আহাজারি করছেন। ফেসবুক লাইভে এসে তিনি সন্তানের সন্ধান চেয়েছেন।

সোমবার (২১ জুলাই) সামাজিক মাধ্যম ফেসবুকে নিজ আইডিতে দেওয়া লাইভে এ আহ্বান জানান তিনি। লিয়ন মির দেশের একটি টেলিভিশনে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর মাইলস্টোন কলেজে ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়। এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল।

বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দিগ্বিদিক ছুটাছুটি শুরু করে আশেপাশের সবাই। ছুটে আসেন স্থানীয় অনেক মানুষ। অন্যদিকে পাশে থাকা মাইলস্টোন শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

 

 

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬