৫ বছরে এক লাখ শিক্ষক নিয়োগ দেয়া হবে: সচিব

৩০ জানুয়ারি ২০১৯, ১০:৫৬ AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল হোসেন

শিশুর প্রারম্ভিক বিকাশের জন্য প্রাথমিক শিক্ষার উপর সরকারের গুরুত্বারোপের কথা উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল হোসেন বলেছেন,  প্রাথমিক শিক্ষায় উন্নয়নে ১০ বছরে এক লাখ ৮০ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে। ফলে এখন শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত হয়েছে ১: ৩৬। আগামী ৫ বছরে আরও এক লাখের বেশি শিক্ষক নিয়োগ করা হবে, যাতে শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত ১: ৩০-এ নেমে আসতে পারে। মঙ্গলবার  রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘বাংলাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষা: বাস্তবায়ন-অভিজ্ঞতা এবং সম্ভাবনা’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছর মেয়াদি করার উদ্যোগ নেয়ার কথা জানিয়ে বলেন, আগামী বছর (২০২০) থেকেই দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আগামী ৫ বছরে এক লাখের বেশি শিক্ষক নিয়োগ হবে। তিনি বলেন, শিক্ষার বর্তমান মানকে সুদৃঢ় করতে চাইলে বিদ্যমান এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষাকে দুই বছর মেয়াদি করতে হবে। এ জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কার্যপত্রের খসড়া তৈরি করেছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই নিজেদের মধ্যে সভা ও কর্মশালা করে সেটি চূড়ান্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করবেন। কারণ এ জন্য রাজনৈতিক সিদ্ধান্ত দরকার হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্বে) সোহেল আহমেদ প্রাক-প্রাথমিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, এই সময়েই শিশুর মস্তিষ্কের প্রায় ৯০ শতাংশ বিকাশ ঘটে থাকে।

গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন ব্র্যাকের পরিচালক (শিক্ষা) শফিকুল ইসলাম। তিনি সঞ্চালনার ফাঁকে ফাঁকে দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষাক্রম বিশেষজ্ঞ খন্দকার মো. মনজুরুল আলম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান মুরশীদ আকতার, আইসিডিডিআরবির বিজ্ঞানী জেনা হামাদানী, বেসরকারি সংস্থা এডুকোর শিক্ষা বিশেষজ্ঞ গোলাম কিবরিয়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রাক-প্রাথমিক) মহিউদ্দিন আহমেদ, আগা খান ফাউন্ডেশন বাংলাদেশের প্রারম্ভিক শিশু বিকাশবিষয়ক সাবেক পরামর্শক মো. গোলাম মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক আহসান হাবীব, সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা মেহেরুন নাহার, শিশুর প্রারম্ভিক বিকাশবিষয়ক বিশেষজ্ঞ তারিকুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোস্তাফিজুর রহমান, ইউনিসেফের শিক্ষা বিশেষজ্ঞ ইকবাল হোসেন, ব্র্যাকের শিক্ষা কর্মসূচির কর্মকর্তা মনোয়ার হোসেন খন্দকার, ব্র্যাকের শিশুবিষয়ক কর্মসূচির সমন্বয়ক নিশাত ফাতিমা রহমান প্রমুখ।

শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিক…
  • ০৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে বড় সুখবর দিল ভারত
  • ০৭ নভেম্বর ২০২৬
শিক্ষার ৬ প্রকল্পকে আমলা-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকদের আর্থি…
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে প্রভাষক …
  • ০৭ নভেম্বর ২০২৬
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে— ছাত্রীদের ওপর লাঠিচার্…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাপান যাওয়া হলো না নিঝুমের, সড়কেই ঝরল প্রাণ
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950