প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৫ মার্চ

৩০ জানুয়ারি ২০১৯, ১০:৩৮ AM

© লোগো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ১৫ মার্চ থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর নীতিগত সিদ্ধান্ত ছিল। কিন্তু এসএসসি পরীক্ষার কারণে পরীক্ষা পিছিয়ে মার্চে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবর্তে এবার পরীক্ষা গ্রহণে নেতৃত্ব দেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এবারও আগের মতোই লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় ৮০ নম্বর ও ভাইভায় বরাদ্দ থাকবে ২০ নম্বর।

গত বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়ে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে  www.dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে। ওএমআর শিট পূরণের নিয়ম এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে  (www.dpe.gov.bd) পাওয়া যাবে।

বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআইরের পরিচালক নিয়োগ, ২…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোনো পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬