তিন শতাধিক শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র ৩ জন

১৪ জানুয়ারি ২০১৯, ০২:০১ PM

© ফাইল ফটো

স্কুলে শিক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে তিনশ’। কিন্ত এসব শিক্ষার্থীদের পাঠদানে নিয়োজিত আছেন মাত্র তিনজন শিক্ষক। চিত্রটি যশোর সদর উপজেলার বসুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলটিতে শিক্ষকতার ৮টি পদের ৫টিই শূন্য।

এলাকাবাসীর অভিযোগ, বসুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট প্রকট। স্কুলটিতে ৩৬৯ জন শিক্ষার্থীকে পাঠদানের জন্য শিক্ষক আছেন মাত্র তিনজন। এদের মধ্যে একজন প্রধান শিক্ষক।তাকে ব্যস্ত থাকতে হয় প্রশাসনিক কাজে। নিয়মিত পাঠদানের বিষয়টি বাকি দু’জনই করে থাকেন। ফলেে এখানে ঠিকমতো লেখাপড়া হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে বিদ্যালয়টি অস্তিত্ব সংকটে পড়বে। 

যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, বাইরের এলাকা থেকে শিক্ষকরা বসুন্দিয়ায় যেতে চান না। তাই সেখানে শিক্ষক স্বল্পতা আছে। তবে তা সমাধানের চেষ্টা চলছে। যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম বলেন, বিষয়টি আমি জানি। এ অবস্থা থেকে উত্তোরণের উদ্যোগ নেয়া হয়েছে। 

টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপোস নয়: নুরুন্নিসা স…
  • ১২ আগস্ট ২০২৬
মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের অবদান নেই: রিজভী
  • ১২ আগস্ট ২০২৬