আট শতাধিক শিক্ষার্থী পেল সাত্তার ট্রাস্টের বৃত্তি ও সংবর্ধনা

১২ জানুয়ারি ২০১৯, ০৫:৩৩ PM
শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করছে অতিথিরা

শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করছে অতিথিরা © সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৮৬৩ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় বৃত্তিপ্রাপ্তদেরকে ক্রেস্ট ও শিক্ষা বৃত্তির নগদ অর্থসহ সকল শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

ট্রাস্টের চেয়ারম্যান ও বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা ও মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহিম।

এসময় ট্রাস্টের প্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সামছুদ্দিন সাজু, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামছুদ্দিন বাবুল ও শ্যামলী আইডিয়াল ইনস্টিটিউট লক্ষ্মীপুর ক্যাম্পাসের অধ্যক্ষ মো. বাবুল হোসেন খানসহ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যালয় শুধুমাত্র বই পড়ার জন্য সীমাবদ্ধ নয়। এখানে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও অন্যান্য শিখনীর মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে হবে। কারণ একজন মানুষ ভালো হতে অনেক সময়ের প্রয়োজন; কিন্তু খারাপ হতে এক মিনিটও সময় লাগে না। শুধুমাত্র পরীক্ষার ফলাফল দেখে নয়, বরং প্রত্যেক শিক্ষার্থীর বাস্তব মেধা মূল্যায়ন করে তাকে কাঙ্খিত পথ দেখাতে হবে। এছাড়াও ছেলেমেয়েদের নিয়ন্ত্রণে সর্বোচ্চ সচেতন হওয়ার জন্য মা-বাবাদের প্রতি আহ্বান জানান বক্তারা।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও শ্যামলী আইডিয়াল ইনস্টিটিউট লক্ষ্মীপুর ক্যাম্পাসে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার ১৪১টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৮৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ৩টি বিভাগে মেধা তালিকায় শীর্ষে থাকা ৮৪ জনকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী অন্য ৭৭৯ শিক্ষার্থীকে বৃত্তি সনদ দেওয়া হয়েছে।

টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপোস নয়: নুরুন্নিসা স…
  • ১২ আগস্ট ২০২৬
মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের অবদান নেই: রিজভী
  • ১২ আগস্ট ২০২৬